আমি দেখেছি দারিদ্রতা সামনা সামনি হতে আর দেখেছি ঋণের গ্লানি বইতে কিযে কষ্ট, যেখানে হাসি নামক জিনিসটা অলিক বস্তু কান্না নিত্য সঙ্গী না হয় সুখ মানে মলিন মুখ।
আমি দেখিছি ক্ষুধার যন্ত্রনায় কাতর কিছু লোক যাদের দুবেলা দুমুঠো ভাত জোটে না ঠিক ভাবে, ক্ষুধার যন্ত্রনায় মৃত্যুকে সহজে বরন করে নিতে অভাবের তাড়নায় লুকিয়ে কাঁদা অশ্রু ভেজা চোখ।
আমি দেখিছি নানা অভাবে জর্জরিত লোকদেরকে ছোট ছোট অভাবে পুরন যাদের জন্য দুঃস্বপ্ন, বড় বড় স্বপ্ন দেখা যাদের জন্য কঠিন কোন পাপ কষ্টের ভিতরে শুধু হাহাকারে থাকা বুক।
আমি দেখিছি জীর্ণ শীর্ণ কোন একটি ছোট কুটির দেয়াল ক্ষয়ে ক্ষয়ে পড়ে ভেঙ্গে পরা দরজার চৌকাট, হয়তবা আর কোন দিন ঠিক তা ঠিক হবনা শীত কিংবা বর্ষায় বসবাস করতে কিযে সুখ।
আমি দেখেছি রোগাক্রান্ত এমন একটি পরিবার অর্থের অভাবে চিকিৎসা হয় না যাদের, হয়তবা ধুঁকে ধুঁকে মৃত্যুর সাথে আলিঙ্গন বেচে থাকাটা যাদের জন্য কোন কঠিন রোগ।
আমি দেখিছি দারিদ্রতা মোচনের অবিরাম সংগ্রাম তবু মাথা তুলে দাড়াতে পারেনা সঠিক ভাবে, একদিন এই অবস্থায় নিভে যাবে জীবন প্রদীপ তবু জয় হোক এই দারিদ্র্যতার জয় হোক।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A
স্বাগতম - আপনার কবিতা বলে দেয় কবিতা সম্পর্কে আপনার ধারণা আছে । শুধু সবার দেয়া পরামর্শ গুলো অনুসরণ করলে আপনার কাছ থেকে ভাল লেখা পড়ার সুযোগ আমরা পাব নিঃসন্দেহে । শুভেচ্ছা রইল
খন্দকার আনিসুর রহমান জ্যোতি
আমি দেখিছি নানা অভাবে জর্জরিত লোকদেরকে
ছোট ছোট অভাবে পুরন যাদের জন্য দুঃস্বপ্ন,
বড় বড় স্বপ্ন দেখা যাদের জন্য কঠিন কোন পাপ
কষ্টের ভিতরে শুধু হাহাকারে থাকা বুক। // valo laglo ....sundor boktobbo...dhonnobad....sohel vai apnake........
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।